সিরিয়ায় তুরস্কের বিমান হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) সঙ্গে সম্পর্কিত জ্বালানি বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তিশরিন বাঁধ মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। বিমান হামলার পর সিরিয়ার উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এসব এলাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে এবং উত্তর ও পূর্ব সিরিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অবিলম্বে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।
প্রসঙ্গত, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রবিবার সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সম্পর্কিত খবর
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’
গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

আরও পড়ুন
সিরিয়ায় তুরস্কের বিমান হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) সঙ্গে সম্পর্কিত জ্বালানি বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তিশরিন বাঁধ মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। বিমান হামলার পর সিরিয়ার উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এসব এলাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে এবং উত্তর ও পূর্ব সিরিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অবিলম্বে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।
প্রসঙ্গত, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রবিবার সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সম্পর্কিত খবর
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’
গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ…
ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০…