টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…

আরও পড়ুন