কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেইফ এক্সিট চান ডাকাতরা
রাজধানীর অদূরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। ডাকাত দলের সদস্যরা গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ব্যাংক ভবনটির চারপাশে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা লুটের উদ্দেশ্যে ওই ব্যাংকটিতে প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কেরানীগঞ্জে একটি ব্যাংকের ভেতরে ডাকাতরা অবস্থান করছে— এমন খবরে এলাকাবাসী ভবনটির সামনে অবস্থান নেয়। এসময় পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথাও জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ভবনটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন ও কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি— তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে। আমরা বুঝিয়ে-শুনিয়ে তাদের আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি।
সম্পর্কিত খবর
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…

আরও পড়ুন