গতরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও !

অনলাইন নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ৫:১১ পিএম
গতরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও !

গতকাল (বুধবার) মধ্যরাতে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি নাশকতা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে ওই রাতেই আরেকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে।

পরে ঘটনাস্থলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কেউ হতাহতও হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...