‘দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার পরিবার’

অনলাইন নিউজ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫ ৭:৩১ পিএম
‘দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার পরিবার’

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংকের টাকা লোপাট করেছে। শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

আজ শনিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে আমি আর মামু মিলে দেশটাকে পুটলা করেছে হাসিনার পরিবার।

তিনি আরও বলেন, দুর্নীতির দায়ে লন্ডনে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে এটি আমাদের জন্য লজ্জার। আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়।

জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...