নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পরও বাঁচানো গেলনা সিয়ামকে

অনলাইন নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ৮:০২ পিএম
নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পরও বাঁচানো গেলনা সিয়ামকে

রাজধানীর গাজীপুরের গাছা এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা ও মাইক্রোবাসে সংঘর্ষে সিয়াম হোসাইন (১৭) অটো রিক্সা আরোহীর মৃত্যু।

সোমবার(২০ জানুঃ)সন্ধ্যা ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। গত শনিবারে বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতে ফুপা মুক্তার হোসেন বলেন,
আমার ভাতিজা বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করত,শনিবার বিকেল ৫ টার দিকে অটো-রিকশা নিয়ে গাছাই এলাকা যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে আমার ভাতিজা গুরুতর আহত হন।পরে আমার ভাতিজাকে উদ্ধার করে দ্রুত উত্তরা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে চিকিৎসাধীন ছিলেন,পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ তো রাখা হয়েছিল, অবস্থার অবনতি হলে আমরা আমার ভাতিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আজ সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন,
আমার ভাতিজা বাসা গাজীপুরের জয়দেবপুর এলাকার আনোয়ার হোসেনের সন্তান,নিহত সিয়ামরা এক ভাই এক বোন সে ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...