রাজধানীর কামরাঙ্গীরচর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫ পিএম
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানা ফাঁড়ি রোড এলাকার একটি বাসায় আনোয়ার হোসেন (২৮)যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

রবিবার(২৬ জানুঃ)বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যেতে ঘোষণা করে।

নিহতে মা নুরজাহান বেগম বলেন,
আমার ছেলে পেশায় গাড়িচালক ছিল বেশকিছুদিন ঘরে বসে ছিল,এই কারণে তার মেজাজটা খিটখিটে হয়েছিল স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তার রুমে গিয়ে ফ্যানে সঙ্গে গলায় ফাঁস দেয়।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলে,
আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার তোশকার কাওলা গ্রামের নুর আলমের সন্তান,বর্তমান কামরাঙ্গীরচর ফাঁড়ি গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকবেন।নিহত দুই ছেলের জনক ছিলেন দুই বোন এক ভাই সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...