রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
যাত্রাবাড়ীর গোলাপ-বাগ বউ বাজার এলাকার একটি বাসায় দু’টি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা দুই বোন,একজনের বয়স ৮ ও অন্য জনের বয়স ১৬ বছর।
গতকাল বুধবার(২৯জানুঃ)রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।পরে অসুস্থ অবস্থায় তাদের দুই বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসক।
ভুক্তভোগী শিশুদের মা রোজিনা বেগম বলেন,
আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউ-বাজারে একটি বাড়ির নিচতলায় বাসা ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী মেয়েটা প্রতিবন্ধী।আর সে কথা বলতে পারে না এবং আরেক মেয়ের বয়স ৮ বছর। ঘটনার সময় বাসায় কেবল তারা দুজন ছিল।তাদের বাবা বাইরে ছিল। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে।
এ সময় একই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে গিয়ে দুই শিশু মেয়েকে ধর্ষণ করে। এবং মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে এবং পুলিশে খবর দেয়।আমি খবর পেয়ে বাসায় যাই।এবং অসুস্থ হয়ে পড়া আমার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই)জসিম উদ্দিন বলেনন, এই ঘটনায় রেজাউল করিম(৫০)কে আটক করা হয়েছে। দুই শিশুকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের(ওসিসি)ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
যাত্রাবাড়ীর গোলাপ-বাগ বউ বাজার এলাকার একটি বাসায় দু’টি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা দুই বোন,একজনের বয়স ৮ ও অন্য জনের বয়স ১৬ বছর।
গতকাল বুধবার(২৯জানুঃ)রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।পরে অসুস্থ অবস্থায় তাদের দুই বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসক।
ভুক্তভোগী শিশুদের মা রোজিনা বেগম বলেন,
আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউ-বাজারে একটি বাড়ির নিচতলায় বাসা ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী মেয়েটা প্রতিবন্ধী।আর সে কথা বলতে পারে না এবং আরেক মেয়ের বয়স ৮ বছর। ঘটনার সময় বাসায় কেবল তারা দুজন ছিল।তাদের বাবা বাইরে ছিল। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে।
এ সময় একই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে গিয়ে দুই শিশু মেয়েকে ধর্ষণ করে। এবং মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে এবং পুলিশে খবর দেয়।আমি খবর পেয়ে বাসায় যাই।এবং অসুস্থ হয়ে পড়া আমার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই)জসিম উদ্দিন বলেনন, এই ঘটনায় রেজাউল করিম(৫০)কে আটক করা হয়েছে। দুই শিশুকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের(ওসিসি)ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
