গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের
কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে তাবাসুম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন মো. মহিন উদ্দিন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’
এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর
জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা
ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি-
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে…
বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!
বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা

আরও পড়ুন
গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের
কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে তাবাসুম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন মো. মহিন উদ্দিন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’
এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর
জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও…
ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা…
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা…
বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী…