নরসিংদীর রায়পুরাতে মসজিদে নামাজের পরই গুলি
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মেম্বার এলাকার একটি মসজিদ থেকে বের হলেই গুলি করে দুর্বৃত্তরা। আজ (৩০ জানুয়ারী) সন্ধ্যায় মার্কাস মোড়ে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বারৈচা-রায়পুরা সড়কের পাশে অবস্থিত একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হলে এ সময় হামলার ঘটনাটি ঘটে। একটি সিএনজি যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, উনাকে গুলি করেছে ঘটনা সত্য। কে বা কাহারা করেছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তদন্তে আছি। কাজল মেম্বরের সাথে আমার কথা হয়েছে মনে হয় উনি কিছুটা ভালো আছে। দোয়া করি মহান আল্লাহ পাক উনাকে সুস্থ করে নিয়ে আসুক।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
নরসিংদীর রায়পুরাতে মসজিদে নামাজের পরই গুলি
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মেম্বার এলাকার একটি মসজিদ থেকে বের হলেই গুলি করে দুর্বৃত্তরা। আজ (৩০ জানুয়ারী) সন্ধ্যায় মার্কাস মোড়ে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বারৈচা-রায়পুরা সড়কের পাশে অবস্থিত একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হলে এ সময় হামলার ঘটনাটি ঘটে। একটি সিএনজি যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, উনাকে গুলি করেছে ঘটনা সত্য। কে বা কাহারা করেছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তদন্তে আছি। কাজল মেম্বরের সাথে আমার কথা হয়েছে মনে হয় উনি কিছুটা ভালো আছে। দোয়া করি মহান আল্লাহ পাক উনাকে সুস্থ করে নিয়ে আসুক।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
