আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরের এর মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা প্রদানের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে (http://www.nubd.info/college/login.php) ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও এক জনের
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে:…
কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন
আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরের এর মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা প্রদানের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে (http://www.nubd.info/college/login.php) ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে।
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও…
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী…
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে…
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫…