সিরাজগঞ্জে দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫ পিএম
সিরাজগঞ্জে দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সকালে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ সুত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ  একটি গাছের সাথে গামছা দিয়ে  গলায় ফাশ দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়।

এদিকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ  জাকারিয়া জানান,  আজ দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিতিতে আমরা ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা এনেছি। মৃত ওই ব্যক্তির পরিচয় জানাযায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...