‘অন্তর্বর্তী সরকারকে সব সংস্কার করতে হবে কেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় সমাজের সব শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।
তিনি বলেন, লেখক সাংবাদিকরা তাদের লেখা লিখতে পারেননি, বাকস্বাধীনতা ছিল না।
প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। এটি থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সমাজের সবাই অংশগ্রহণ করছেন। দীর্ঘদিনের আন্দোলন সফলতা এসেছে জুলাই-আগস্টে সংগ্রামের মাধ্যমে, ছাত্র জনতার যে কারণে আন্দোলন করছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সব সংস্কারই অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত।
তিনি বলেন, নির্বাচিত সরকার কী কী সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
‘অন্তর্বর্তী সরকারকে সব সংস্কার করতে হবে কেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় সমাজের সব শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।
তিনি বলেন, লেখক সাংবাদিকরা তাদের লেখা লিখতে পারেননি, বাকস্বাধীনতা ছিল না।
প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। এটি থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সমাজের সবাই অংশগ্রহণ করছেন। দীর্ঘদিনের আন্দোলন সফলতা এসেছে জুলাই-আগস্টে সংগ্রামের মাধ্যমে, ছাত্র জনতার যে কারণে আন্দোলন করছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সব সংস্কারই অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত।
তিনি বলেন, নির্বাচিত সরকার কী কী সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…