খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

ঈদযাত্রা নির্বিঘ্ন ও দ্রুততর করতে প্রস্তুতি

গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল মালিক, শ্রমিক ও প্রশাসনের যৌথ সভা অনুষ্ঠিত

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল মালিক, শ্রমিক ও প্রশাসনের যৌথ সভা অনুষ্ঠিত

যাত্রী ও সর্বসাধারণের জন্যে ঈদযাত্রা নির্বিঘ্ন ও দ্রুততর করতে গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনালের মালিক, শ্রমিক ও প্রশাসনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর গুলিস্তান পার্ক সংলগ্ন মহানগর নাট্যমঞ্চে সচেতনতা মূলক এই সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এসময় ঈদে ঘরমুখো যাত্রী ও চালকদের যানজট, ভোগান্তি, হয়রানি, চাদাবাজ ও অনিরাপত্তা থেকে পরিত্রাণে ফলপ্রসূ ও তথ্যবহুল আলোচনা হয়।
 
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন এর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন, সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, এসময় তিনি যাত্রী ও চালকদের সুবিধার্থে পূর্বের ও সাম্প্রতিক কিছু কর্মকান্ড তুলে ধরেন।

তিনি প্রশাসনের ব্যাপক পরিসরে ভুমিকা রাখার ভূয়সী প্রশংসা করেন এবং মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি, বহুল প্রত্যাশিত হেল্প ডেস্ক স্থাপন ও RFID ছাড়া গাড়ি না চালানোর কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস ঢাকার বিভিন্ন টার্মিনাল, কাউন্টার ও রাস্তায় ঈদপূর্ববর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি ও কার্যক্রমের কথা তুলে ধরেন।

এদিনের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

মো: সরোয়ার বলেন, সবাই যেন মোটরযান আইন মেনে চলে এজন্যে, প্রতিটা টার্মিনাল ও রাস্তায় সাদা পোষাকে পুলিশ, র‍্যাব, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ও সিটি করপোরেশন এর বিশেষ অভিযান চলবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক জনাব জোবায়ের মাসুদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, আব্দুর রহিম বক্স দুদু ও এর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।

এসময় বক্তারা চালকদের গাড়ির কাগজপত্র সাথে রাখা, কাউন্টার ছাড়া যাত্রী না ওঠানো ও যাত্রীদের ভ্রমনে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনালের মালিক – শ্রমিক বৃন্দ।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড