২৩ মার্চের মধ্যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের নির্দেশ
ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই তারিখের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড), পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন