ঘাটাইলে মানবজমিনের সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশের জেরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবিএম আতিকুর রহমান নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি দৈনিক মানবজমনি পত্রিকার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সদস্য।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে শান্তিনগর এলাকায় এ হামলা হয়। আহত আতিকুর রহমান বর্তমানে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আতিকুর রহমান জানান, স্থানীয় সাংবাদিকদের ফোন পেয়ে বাড়ি থেকে ঘাটাইল আসি। পরে স্থানীয় একটি কিন্ডার কিন্ডারগার্টেনে একটি নিউজ নিয়ে আলোচনা শেষে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় পৌছালে আমাকে ঘেরাও করে ৮/১০ জন দুর্বৃত্ত। এ সময় এলোপাতাড়ি রড দিয়ে পেটানো হয় । আমার আর্তচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, এই সময়ে আমার আপন ছোট ভাই দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শুনে তিনি মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ তিনি পাননি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে…
বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!
বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন
ঘাটাইলে মানবজমিনের সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশের জেরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবিএম আতিকুর রহমান নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি দৈনিক মানবজমনি পত্রিকার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সদস্য।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে শান্তিনগর এলাকায় এ হামলা হয়। আহত আতিকুর রহমান বর্তমানে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আতিকুর রহমান জানান, স্থানীয় সাংবাদিকদের ফোন পেয়ে বাড়ি থেকে ঘাটাইল আসি। পরে স্থানীয় একটি কিন্ডার কিন্ডারগার্টেনে একটি নিউজ নিয়ে আলোচনা শেষে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় পৌছালে আমাকে ঘেরাও করে ৮/১০ জন দুর্বৃত্ত। এ সময় এলোপাতাড়ি রড দিয়ে পেটানো হয় । আমার আর্তচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, এই সময়ে আমার আপন ছোট ভাই দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শুনে তিনি মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ তিনি পাননি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা…
বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী…
বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী…
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র…
