ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৬ ৪:৩৪ পিএম
ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা

টাঙ্গাইলে ঘাটাইলে মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহপুর বাসস্ট্যান্ড এলাকার সোনার তরী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ‘মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন নিউ জার্নি বাংলাদেশ লিমিটেডের শিক্ষা প্রকল্পের পরিচালক মো. মাসুদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নিউ জার্নি বাংলাদেশের ঘাটাইল এরিয়া অফিসার ইনচার্জ শাহরিয়ার শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসান আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও উপকারভোগী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...