মিরপুরে ডিএনসিসির অভিযান, গুরিয়ে দেওয়া হলো ৮ টি গেট

অনলাইন নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫ ৪:৫৬ পিএম
মিরপুরে ডিএনসিসির অভিযান, গুরিয়ে দেওয়া হলো ৮ টি গেট

রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকায় অবৈধভাবে নির্মিত আটটি গেট ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে রাস্তায় স্থাপিত গেটগুলো ভেঙে ফেলা হয়। এছাড়াও ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে।

অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ফার্নিচার ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মো. জিয়াউর রহমান বলেন, ‘জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আজকের অভিযানে অবৈধ গেটগুলো অপসারণ করা হয়েছে, যেগুলো কোনও অনুমতি ছাড়াই স্থাপন করা হয়েছিল এবং জনদুর্ভোগ সৃষ্টি করছিল। অন্যান্য স্থানে নির্মিত অবৈধ গেট অপসারণেও অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...