ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। এ ছুটিতে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে ঈদের দিন সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকবে।
বুধবার (২১ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্পর্কিত আদেশ জারি করেছে।
এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান (কাস্টম ও নীতি) স্বাক্ষরিত আদেশে বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নিরবচ্ছিন্নভাবে পোশাক রপ্তানির সুবিধার্থে ঈদের ছুটির মধ্যে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখার অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর এ সিদ্ধান্ত নেয়।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন