খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৫ ১:৪৫ পিএম
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে মো. সাইদুল বাশার সীমান্ত (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, কমার্স কলেজের শিক্ষার্থী সীমান্ত আত্মহত্যা করেছে।

সীমান্ত মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামের মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। খিলগাঁওয়ের সবুজবাগে ভুঁইয়া পাড়ায় থাকতেন।

বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টা নাগাদ অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সীমান্তের মা তাহেরা খাতুন বলেন, পারিবারিক কলহের জেরে সীমান্ত কাউকে কিছু না বলে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ফ্যানের হুক থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...