এলপিজির দাম কমেছে ৩৯ টাকা

অনলাইন নিউজ ডেস্ক
০২ জুলাই ২০২৫ ৫:৫৩ পিএম
এলপিজির দাম কমেছে ৩৯ টাকা

লম্বা সময় পর এলপি গ্যাসের দাম নিয়ে সুখবর এসেছে ভোক্তাদের জন্য। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন ঘোষণায় এক লাফে ৩৯ টাকা কমেছে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। আজ বুধবার নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডার এখন থেকে পাওয়া যাবে ১ হাজার ৩৬৪ টাকায়। আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, এক লাফে দাম কমানো হয়েছে ৩৯ টাকা।

গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...