বৈশ্বিক অর্থনীতি ও দক্ষ নেতৃত্বে সম্যক ধারণা গঠন
তরুণ প্রজন্মের হাত ধরে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ
বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে ধারণা তৈরি, অর্থনৈতিক সমস্যার সমাধান ও দক্ষ নেতৃত্ব গঠনে উদ্বুদ্ধ করাসহ অর্থনীতির নানা বিষয় নিয়ে আগামী ২০ জুলাই থেকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড (আইইও) ২০২৫।
বিশ্বের প্রায় ৬৩ টি দেশের জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে ১০ দিনব্যাপী আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজের নেতৃত্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেরা পাঁচজন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশের ইকোনমিকস অলিম্পিয়াড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক এবারের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, আমরা প্রায় সহস্রাধিক প্রতিযোগিদের মধ্য থেকে মেধার সর্বোচ্চ যাচাই বাছাইয়ের মাধ্যমে সেরা পাঁচজন নির্বাচন করেছি। আমরা আশা করছি, তারা প্রতিবছরের মত এবছরেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশর মুখ উজ্জ্বল করবে।
এ-সময়ে বাংলাদেশ ইকোনোমিকস অলিম্পিয়াডের চেয়াম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে দেশের অর্থনীতিতে ইকোনমিকস অলিম্পিয়াড এর গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। যার মাধ্যমে আমরা অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্তগ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।




আপনার মতামত লিখুন