বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ৩:৫৮ পিএম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে কর্মকর্তা পদে আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাইয়ের মধ্যে সরাসরি-ডাকযোগে আবেদন করতে পারবেন।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের জনবল নিয়োগ দেবে। পদের নাম ম্যানেজিং ডিরেক্টর। এ পদে ১ জনকে নিয়োগ দেবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। পূর্ণকালীন (চুক্তিভিত্তিক) এ পদের বেতনস্কেল ১,৪৯,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদের কর্মকর্তা। এ পদের কর্মস্থল রাজধানী ঢাকায়। প্রার্থীর বয়স ৪৫-৬০ বছর (১০ জুলাই ২০২৫ তারিখে) হলেই এ পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন:
আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন। আগ্রহী প্রার্থীরা ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়:
দ্য ম্যানেজিং ডিরেক্টর, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-০৪), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুলাই ২০২৫।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...