হাসিনার পলায়ন দিবসে আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান। গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।
মঙ্গলবার (৫ আগস্ট) ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।
বেলুন হাতে শাহরিয়ার হাসান নামের একজন বলেন, গত বছরের এই দিনে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে হাসিনা পালিয়ে যায় ভারতে। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতেই এই হেলিকপ্টার বেলুন উড়ানো।
রিয়াদুল বিন রিফাত নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।
সম্পর্কিত খবর
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০
৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

আরও পড়ুন
হাসিনার পলায়ন দিবসে আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান। গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।
মঙ্গলবার (৫ আগস্ট) ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।
বেলুন হাতে শাহরিয়ার হাসান নামের একজন বলেন, গত বছরের এই দিনে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে হাসিনা পালিয়ে যায় ভারতে। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতেই এই হেলিকপ্টার বেলুন উড়ানো।
রিয়াদুল বিন রিফাত নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।
সম্পর্কিত খবর
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০
৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই…
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি…
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা…
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে…
