পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত
খুলনার পাইকগাছার গড়ইখালীতে দুর্বল গেট ব্যবস্থাপনা ও ১৭ গ্রামের জলাবদ্ধতা নিরোশন এবং বদ্ধ ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইজ গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইজ গেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে ও খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারন সম্পাদক স ম রেজাউল করিম।
বক্তব্য রাখেন কৃষক জহির রায়হান, সুজিত মন্ডল, নিখিল মন্ডল, প্রশান্ত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, পতিত পবন মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি সরানোর একমাত্র পথ ঘোষখালী নদী ও শান্তা স্লুইজ গেট। একটিমাত্র গেট দিয়ে বৃষ্টির পানি সরতে বিলম্বিত হওয়ায় আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা হাজার হাজার কৃষকরা। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী থাকার সম্ভবনা দেখা দিয়েছ। এ সংকট নিরাসনে জরুরী ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ দেয়া ও নতুন স্লুইজ গেট নির্মাণের দাবী জানান তারা।
সম্পর্কিত খবর
কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলো ইএসডিও এনজিও
রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি, দীর্ঘ যানজটে…
ফুলবাড়ীতে ধরলার স্রোতে সড়ক ভেঙে পাঁচ শতাধিক পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন
দুমকীতে উন্মত্ত কুকুরের তাণ্ডব, কামড়ে আহত অন্তত ৩০
বেলকুচিতে অবৈধ প্রসেস মিলের দূষিত বর্জ্যে ভেসে উঠছে মরা মাছ
মহাখালী-এয়ারপোর্ট রোড অচল, চলাচলে বিশেষ নির্দেশনা

আরও পড়ুন
পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত
খুলনার পাইকগাছার গড়ইখালীতে দুর্বল গেট ব্যবস্থাপনা ও ১৭ গ্রামের জলাবদ্ধতা নিরোশন এবং বদ্ধ ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইজ গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইজ গেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে ও খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারন সম্পাদক স ম রেজাউল করিম।
বক্তব্য রাখেন কৃষক জহির রায়হান, সুজিত মন্ডল, নিখিল মন্ডল, প্রশান্ত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, পতিত পবন মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি সরানোর একমাত্র পথ ঘোষখালী নদী ও শান্তা স্লুইজ গেট। একটিমাত্র গেট দিয়ে বৃষ্টির পানি সরতে বিলম্বিত হওয়ায় আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা হাজার হাজার কৃষকরা। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী থাকার সম্ভবনা দেখা দিয়েছ। এ সংকট নিরাসনে জরুরী ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ দেয়া ও নতুন স্লুইজ গেট নির্মাণের দাবী জানান তারা।
সম্পর্কিত খবর
কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলো…
রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি,…
ফুলবাড়ীতে ধরলার স্রোতে সড়ক ভেঙে পাঁচ শতাধিক পরিবারের…
দুমকীতে উন্মত্ত কুকুরের তাণ্ডব, কামড়ে আহত অন্তত ৩০
বেলকুচিতে অবৈধ প্রসেস মিলের দূষিত বর্জ্যে ভেসে উঠছে…