তিতুমীর শিক্ষার্থীদের ১ ঘণ্টা সড়ক অবরোধ
সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখাসহ কয়েকটি দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চ মাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা সড়ক অবরোধ করেন।
আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে কথা বলেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান।
প্রথমে তারা রাজি না হলেও পরে সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০
৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

আরও পড়ুন
তিতুমীর শিক্ষার্থীদের ১ ঘণ্টা সড়ক অবরোধ
সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখাসহ কয়েকটি দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চ মাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা সড়ক অবরোধ করেন।
আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে কথা বলেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান।
প্রথমে তারা রাজি না হলেও পরে সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০
৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই…
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি…
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা…
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে…
