বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ
বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাঁকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়। এর মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান ও নীতি উপদেষ্টা একদল কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। গত বছরের ৫ আগস্টের পর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
জানা যায়, মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। ওই দিনই তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সেই সূত্রে আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগের সম্পৃক্ত ছিলেন।
সম্পর্কিত খবর
বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করলো কাস্টমস
সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

আরও পড়ুন