খুঁজুন

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সদস্য নিয়োগ ও অপসারণ নয়

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সদস্য নিয়োগ ও অপসারণ নয়

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম শরিয়াহ ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি)। এই কমিটি গঠনে প্রতিটি সদস্যের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। পাশাপাশি কোনো সদস্যকে অপসারণ করতে হলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

কমিটি গঠিত হবে তিন বছর মেয়াদের। একজন সদস্য টানা দুই মেয়াদ বা ছয় বছর কমিটিতে থাকতে পারবেন। এরপর দুই বছর বিরতি দিয়ে আবার কমিটির সদস্য হতে পারবেন। কমিটিতে শরিয়া জ্ঞানসম্পন্ন মেধাবীদের নিয়োগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে তার জন্য পর্যদ দায়ী থাকবে। কারণ পর্ষদ কমিটি গঠন করে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে রোববার একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে নতুন করে শরিয়াহ কমিটি গঠন করতে হবে।

সার্কুলারে বলা হয়, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, প্রচলিত ব্যাংকগুলোর মধ্যে যাদের ইসলামী ব্যাংকিং শাখা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে- তাদের শরিয়া সুপারভাইজরি কমিটি গঠন করতে হবে। কমিটিতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে দুই বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ফতোয়া বোর্ড বা শরিয়া কমিটির দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে তিনি কমিটির সদস্য হতে পারবেন না। শরিয়াহ কমিটির সদস্য নিয়োগ ও অপসারণের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত থাকবে। তবে পর্ষদ বিষয়টি ব্যাংকের এজিএম বা ইজিএমে শেয়ারহোল্ডারদের অবহিত করবে। পরিচালনা পর্ষদকে দেশের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান অনুসরণ করতে হবে। পর্ষদ মনোনীত কমিটির সদস্য নিয়োগের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। কমিটির সংখ্যা হবে তিন অথবা পাঁচজন। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা নির্ধারিত নয়। যে কারণে কোনো কোনো ব্যাংকের কমিটিতে ১২ থেকে ১৬ জন সদস্যও রয়েছেন।

কমিটির একজন সদস্য একই সঙ্গে তিনটির বেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন না। প্রতিটি সদস্য সাধারণভাবে তিন বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন এবং মেয়াদ শেষে তাদের কর্মদক্ষতা ও অন্যান্য গুণাবলি পর্যালোচনা করে পর্ষদ পরবর্তী মেয়াদে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এক বা একাধিক সদস্য পুনরায় নিয়োগ করতে পারবে। তবে কোনো ব্যক্তি টানা ছয় বছর কোনো ব্যাংকের শরিয়াহ সদস্য পদে থাকতে পারবেন না। ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর দুই বছর বিরতি দিয়ে তিনি শরিয়াহ কমিটির সদস্য হতে পারবেন।

বর্তমানে কমিটির সদস্যের কোনো মেয়াদ নেই। যে কারণে তারা ছয় বছরের বেশি সময়ও কমিটিতে থাকতে পারছেন। সম্মানি দেওয়ার ক্ষেত্রেও কোনো বিধান নেই। যে কারণে বর্তমানে আরোপিত সীমার চেয়ে বেশি সম্মানি দেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়, কমিটির সদস্যরা প্রতি মাসে সম্মানি বাবদ ২৫ হাজার টাকা পাবেন। প্রতিটি সভায় উপস্থিতির জন্য সম্মানি হিসাবে সর্বোচ্চ আট হাজার টাকা পাবেন।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু