বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়াতে হবে: রিজওয়ানা হাসান

অনলাইন নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫ ১২:৪৮ পিএম
বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়াতে হবে: রিজওয়ানা হাসান

বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই ব্যবস্থা নিয়ে অংশীজনদের কর্মশালায় এই কথা জানান তিনি।

এ-সময় উপদেষ্টা বলেন, ‘চীনসহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষারদিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তা উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেয়া উচিত।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...