খুঁজুন

ভূয়া ক্যাশ বই তৈরি করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ক্রাইম রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
ভূয়া ক্যাশ বই তৈরি করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে ভুয়া ক্যাশ বই তৈরি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের পিএফ ফান্ডের টাকাসহ অন্যান্য আর্থিক অনিয়ম ও অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ‘শোকজ’ নোটিশ জারি করেছে এবং তাকে সাময়িক বরখাস্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের জন্য জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট খুব দ্রুত আবেদন করা হতে পারে বলে নাম না প্রকাশ করার শর্তে একজন জানিয়েছেন।

​আর্থিক অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষক নূর মুহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে মূল অভিযোগ হলো তিনি নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বেতন ও অন্যান্য ফি’র টাকা যথাযথভাবে ব্যাংকে জমা না করে ব্যক্তিগত কাজে ব্যবহার এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ করেন।

৫ আগষ্টের পর বিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও সকল সংকট নিরসনে ২০ দফা দাবি জানিয়েছে ছাত্র ও স্থানীয়রা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো,স্কুলের সকল অর্থনৈতিক আয়- ব্যয় ও জমার হিসাব প্রদান,পূর্বের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা, প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির দায়িত্বে থাকাকালীন যত অর্থ লুটপাট করেছেন, তার সঠিক হিসেবের জন্য তদন্ত কমিটি গঠন, এই প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়ের সম্পত্তি থেকে আনুসাঙ্গিক আয়ের হিসাবসহ নানাবিধ দুর্নীতির। 

পরর্বতীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোন রাশেদুল হক। তখন জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত ক্যাশ-খাতা ও ব্যাংক স্টেটম্যান্ট যাচাই করে এই আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তার এই কাজ শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালার পরিপন্থী।

 ​এই গুরুতর অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রাশেদুল হক স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ তাকে প্রদান করা হয়। নোটিশে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা লিখিতভাবে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়। সে একটি লিখিত জবাব দেন। তবে অ্যাডহক কমিটির সভাপতি দাবি করেন, প্রধান শিক্ষক যে তথ্য  দিয়েছে তা সন্তোষজনক নয় এবং মূল হিসাব কে পাশ কাটাতে ডুপ্লিকেট অর্থাৎ ভূয়া ক্যাশ বই তৈরি করেছেন যেগুলোতে কোটি টাকার উপরে হিসাব আড়াল করা হয়েছে৷

মৌখিকভাবেও যদি তার অপরাধ স্বীকার করতেন তাহলেও  আত্মসাৎকৃত অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা করে দিত তাহলে আমরা  তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম না।

​​একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের জন্য লিখিতভাবে জেলা প্রশাসকের নিকট যেকোনো সময় আবেদন করবো।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সত্য নয়। আমার সব কাগজপত্র ঠিক আছে। বিদ্যালয়ের সভাপতি কমিটির অন্যান্যদের সাথে কথা না বলেই তিনি একক সিদ্বান্তে আমাকে শোকজ প্রদান করেন। আমি শোকজের লিখিত জবাব দিয়েছি। আমি কোন ভূয়া ক্যাশবই তৈরি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।বিদ্যালয়ের ফান্ডের টাকা ব্যাংকের টাকা ব্যাংকে না রেখে নিজের ব্যাক্তিগত কাজে ব্যয় করেছেন এ বিষয়ে তিনি বলেন আমি সব টাকা ব্যাংকে জমা করেছি। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ম্যানেজিং কমিটি সভাপতি রাশেদুল হক কিছুদিন আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দিয়েছেন। আমি উনাকে আইনী প্রক্রিয়ায় যেতে বলেছি। যদি উনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আইনানুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক (নুর মোহাম্মদ) আমাকে কিছু কাগজ দেখিয়েছে। আমরা সবকিছু যাচাই করবো।

সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদের নিকট রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (নুর মোহাম্মদ  জমদ্দার) টাকা আত্মসাতের কথা জানতে চাই চাইলে তিনি জানান, গত তিন বছর আগে আমি বাঞ্ছারামপুর থেকে চলে এসেছি। আমি ৬ বছর ছিলাম। তার বিরুদ্ধে কোন অভিযোগ আমি পাইনি।

বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক  জানান, আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ করেছেন। কোন দুর্নীতি করার সুযোগ নাই প্রধান শিক্ষকের। ম্যানেজিং কমিটির তদন্ত করবে। আমরা ব্যক্তিগত ভকবে তদন্ত  করবো। অনিয়ম হলে আমরা বিষয় টা দেখবো। যেহেতু ২০২০- ২০২৫ অনেক সময়ের তথ্য তাই সব কিছু সঠিক ভাবে তদন্ত করতে কিছুটা সময় লাগবে।

সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম মিয়া জানান,  প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা বিধি সম্ভ নয়। আমরা প্রতি মাসে স্কুলের আয়-ব্যয়ের হিসাব করে জমা করেছি। ভূল হওয়ার কোন সুযোগ নাই। বর্তমান ও ম্যানেজিং সভাপতি কে ও এর দ্বায় নিতে হবে।

কিছু ক্ষমতাসীন লোক তাকে এই কাজে সহযোগিতা করেন বলে জানা যায়। বর্তমানে চাকরি বাঁচাতে ক্ষমতাসীন কয়েকজন কে মোটা অঙ্কে অবৈধভাবে ঘুষ লেনদেন অভিযোগ ও উঠে এসেছে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু