জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দের আদেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক আল-আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ব্যাংক ও বিনিয়োগ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় ৪৯ দশমিক ৪৩ একর জমি ও রাজধানীর গুলশানের ১টি প্লট। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত ৮৪ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৮২৫ টাকা। এ ছাড়া ২০টি ব্যাংক হিসেবে রয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দের আদেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক আল-আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ব্যাংক ও বিনিয়োগ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় ৪৯ দশমিক ৪৩ একর জমি ও রাজধানীর গুলশানের ১টি প্লট। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত ৮৪ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৮২৫ টাকা। এ ছাড়া ২০টি ব্যাংক হিসেবে রয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
