গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিস্কার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ এনামুজ্জামান ওই ৬ জনের বহিস্কার আদেশে স্বাক্ষর করেছেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিস্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
স্থায়ী বহিস্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অভিষেক বিশ্বাস।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহমুদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রেজিস্টারের চিঠিতে বলা হয়েছে, ওই ৬ কর্মকর্তা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিস্কার করা হয়েছে।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল ও চেক…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিস্কার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ এনামুজ্জামান ওই ৬ জনের বহিস্কার আদেশে স্বাক্ষর করেছেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিস্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
স্থায়ী বহিস্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অভিষেক বিশ্বাস।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহমুদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রেজিস্টারের চিঠিতে বলা হয়েছে, ওই ৬ কর্মকর্তা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিস্কার করা হয়েছে।
সম্পর্কিত খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক এমপি ইকবালের কার্যালয় সিলগালা, ৩০০’র বেশি দলিল…
অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে…
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে…
