লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৪ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া আনডকুমেন্টেড বাংলাদেশি নাগরিককে চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম এক সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক নিহত
কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের ডেরা থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
৩৫ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
গ্রিসে বাসায় নামাজের জামাত আয়োজনের অভিযোগে বাংলাদেশির রেসিডেন্স পারমিট বাতিল
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২

আরও পড়ুন
লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৪ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া আনডকুমেন্টেড বাংলাদেশি নাগরিককে চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম এক সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক নিহত
কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের ডেরা থেকে ফিরলেন আরও…
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
৩৫ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল…
গ্রিসে বাসায় নামাজের জামাত আয়োজনের অভিযোগে বাংলাদেশির রেসিডেন্স…