এমআরইউ নির্বাচন: সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্পন্ন হলো মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি” (এমআরইউ) এর প্রথম নির্বাচন। দিনব্যাপী বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় নির্বাচন। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নিরপেক্ষের মিসবাহ উদ্দীন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বাধীন সংবাদের ইসলাম উদ্দিন তালুকদার এবং মাই টিভির জাকির ইসলাম। এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪১ জন প্রার্থী। তবে চারজন প্রার্থী নির্ধারিত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন (দৈনিক কালের কণ্ঠ), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (দৈনিক জনবানী), দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত (এশিয়া বানী), প্রচার সম্পাদক ইসমাইল হোসেন (সময়ের চিত্র), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত (গ্রিন টিভি), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক সাইনুল নুর (প্রতিদিনের বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (এশিয়া বাণী), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ (মাতৃভূমির খবর), এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন (দৈনিক ডেসটিনি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- স্বাধীন রানা (প্রতিদিনের বাংলাদেশ), শাহিন আলম জয় (দৈনিক নিরপেক্ষ), আল আমিন খান (সংবাদ প্রবাহ), আবুল খায়ের (এশিয়ান টিভি) এবং ইসমাইল সরকার (মাই টিভি)।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল রাত ৮টায় ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আগামীতে সুন্দর বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতারা তাদের দায়িত্বভার গ্রহণের সময় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির প্রধান পদগুলোতে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হলেও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনের প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন সকলে।




আপনার মতামত লিখুন