সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোক: পরিবর্তন হলো যেসব নিয়োগ পরীক্ষার তারিখ
বাংলাদেশের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ বিশেষ পরিস্থিতিতে অন্তত ১২টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ স্থগিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করা হয়েছে।
একনজরে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিস্তারিত:
১. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো):
পদসমূহের নাম ও পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ
(লিখিত পরীক্ষা)
উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)—৩ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (সিভিল)—৪ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)—৪ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)—১০ জানুয়ারি ২০২৬
২। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন:
পদসমূহের নাম: সহকারী প্রোগ্রামার, জিআইএস অ্যানালিস্ট ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ৩ জানুয়ারি ২০২৬
৩।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়:
পদসমূহের নাম: বিভিন্ন পদ (মৌখিক পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ১ জানুয়ারি ২০২৬
৪।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস):
পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী (মৌখিক পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করা হয়নি।
৫। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি):
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (মৌখিক পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ৫ জানুয়ারি ২০২৬
৬। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি):
পদের নাম: ৪৬তম বিসিএস (মৌখিক পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করা হয়নি।
৭। খাদ্য অধিদপ্তর:
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (লিখিত পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করা হয়নি।
৮। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল:
পদসমূহের নাম: বিভিন্ন পদ (লিখিত পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রকাশ করা হয়নি।
৯। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর:
পদের নাম: সহকারী পরিচালক (এডি)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
১০। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়:
পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (মৌখিক পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ৪ জানুয়ারি ২০২৬
১১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর:
পদের নাম: সহকারী শিক্ষক (নিয়োগ পরীক্ষা)
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ৯ জানুয়ারি ২০২৬
১২। গণগ্রন্থাগার অধিদপ্তর:
পদের নাম: ১৭টি ক্যাটাগরির ১২৬টি শূন্যপদ
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পরিবর্তিত তারিখ: ১০ জানুয়ারি ২০২৬।

আপনার মতামত লিখুন