খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

শেয়ারবাজারে ধ্বস, বিনিয়োগকারীদের লংমার্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
শেয়ারবাজারে ধ্বস, বিনিয়োগকারীদের লংমার্চ

ধারাবাহিক পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঘেরাও এবং চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিনিয়োগকারীদের লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক বিনিয়োগকারী মতিঝিল থেকে হেঁটে বিএসইসির উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আমাদের লংমার্স কর্মসূচি শুরু করেছি। বিনিয়োগকারীদের ‘লংমার্চ’ কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। বৃষ্টির কারণে পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে নাই, তাই কর্মসূচি শুরু করতে দেরি হয়েছে।

এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে জড়ো হন বিনিয়োগকারীরা।বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয় বলে জানান বিনিয়োগকারীরা।

এ সময় মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা।মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা জানান, বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্তগুলো নিচ্ছে। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।তাই বিএসইসির পদত্যাগ করা খুবই জরুরি। এর কোনো বিকল্প নেই। তাই বিনিয়োগকারীদের এখন একটাই দাবি, বিএসসির চেয়ারম্যানের পদত্যাগ চাই।

এদিকে গত বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনেও বিভিন্ন সংগঠনের বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ ও বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট প্রফেশনালসের সদস্যসহ সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড