ওসমান হাদি হত্যা: বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে তার সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।
শুক্রবার (২ জনুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা।
বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন তারা। একই সঙ্গে ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায় চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।
সম্পর্কিত খবর
জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী
আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি
লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ
থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব

আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র :…