হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন নিউজ ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪ ৮:১০ পিএম
হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জূম্মা দূপুর ২ টার দিকে শাহজাদপুর ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে থানার ঘাট মাদ্রাসা মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি থানার ঘাট মাদ্রাসা মসজিদ থেকে বের হয়ে মাওলানা সাইফউদ্দিন ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন।

এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতা বাদী আদর্শকে অপমান করা হয়েছে।

প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...