খুঁজুন

এক্সিম ব্যাংকের ডিএমডিসহ ৩০ জন ওএসডি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
এক্সিম ব্যাংকের ডিএমডিসহ ৩০ জন ওএসডি

একীভূত পাঁচ ব্যাংকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা এক্সিম ব্যাংকের সঙ্গেও বিমাতাসুলভ আচরণ করলো বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের কর্মকর্তা ছাঁটাই বা হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখেনি নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) একসঙ্গে ৩০ কর্মীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এক্সিম ব্যাংকের। এ নিয়ে তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাংকটির কর্মকর্তাদের মধ্যে।

তাদের অভিযোগ, দক্ষ কর্মীদের টার্গেট করে ওএসডি করা হচ্ছে। এতে পুরো ব্যাংকের কর্মকর্তারা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, যার প্রভাব পড়ছে তাদের দাপ্তরিক কর্মকাণ্ডে।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, ওএসডি করা এক কর্মীর মা তার সন্তানকে ওএসডি করার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে ওই কর্মী ঠিকমতো কাজও করতে পারছেন না।

তারা আরও বলছেন, সম্মিলিত পাঁচ ব্যাংকে যেসব হয়রানি করা হচ্ছে, তার মূল টার্গেটে পরিণত হয়েছে এক্সিম ব্যাংক।

ইতোমধ্যে তাদের শীর্ষ কর্মকর্তাদের ওএসডি করার ঘটনায় ব্যাংক খাতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমডি ছাড়া আরও রয়েছেন-এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), জেনারেল ম্যানেজার (জিএম), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), ভাইস প্রেসিডেন্ট (ভিপি), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি), ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, প্রিন্সিপাল অফিসার (পিও) এবং সিনিয়র অফিসার (এসও) পর্যায়ের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন নিয়েও। একীভূতকরণ প্রক্রিয়ার শুরুতে গভর্নর একাধিক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, একীভূত ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরি যাবে না। কিন্তু শীর্ষ ৩০ কর্মকর্তাকে ওএসডি করায় সেই আশ্বাস কার্যত প্রশ্নবিদ্ধ হয়েছে।

এক্সিম ব্যাংকের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, ওএসডি হওয়া কর্মকর্তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে দক্ষ কর্মকর্তাদের ওএসডি করায় ব্যাংকটির মানবসম্পদ সংকটও সামনে আসছে।

তার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মকর্তাদের স্থায়ীকরণের দাবিও। এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় ২৪ বছর ধরে গোডাউন ইন্সপেক্টর ও গোডাউন গার্ডের চাকরি করছেন এমন ৭০ কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এখনো অস্থায়ী হিসেবে চাকরিতে আছেন।

এক্সিম ব্যাংক সংশ্লিষ্ট কিছু কর্মকর্তারা জানান, সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের আশ্বাস দিলেও তাদের চাকরিতে স্থায়ী করেননি। এ নিয়ে কথা বলায় নবাবপুর শাখা থেকে পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন এসব ব্যাংক কর্মকর্তা স্থায়ী কর্মকর্তাদের মতোই কাজ করলেও বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে আসছেন। এ নিয়ে শীর্ষ কর্মকর্তাদের ওএসডি করার ঘটনায় ব্যাংকের অস্থায়ী কর্মকর্তাদের মধ্যে চাকরি হারানোর শঙ্কা প্রকট হয়েছে।

চাকরিতে স্থায়ীকরণের দাবি জানিয়ে গত ২৮ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর আবেদন করেছেন। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের চাকরিতে স্থায়ীকরণের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন শাখা ব্যবস্থাপকরাও তাদের চাকরিতে স্থায়ীকরণের যে দাবি জানিয়েছেন, সেই তথ্য যুক্ত করেছেন গোডাউন ইন্সপেক্টর ও গোডাউন গার্ডরা।

বঞ্চিত ওই কর্মকর্তারা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পরও স্থায়ী না হওয়া তাদের জন্য চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। একীভূতকরণের পর এই সমস্যা সমাধানের প্রত্যাশা থাকলেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি।

ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে, একীভূত ব্যাংকে এমন আকস্মিক ওএসডি সিদ্ধান্ত এবং দীর্ঘদিনের জনবল সমস্যার সমাধান না হলে তা পুরো ব্যাংকিং ব্যবস্থায় নেতিবাচক বার্তা দেবে। তারা বলছেন, একীভূতকরণের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা। কিন্তু অভিজ্ঞ কর্মকর্তাদের একযোগে ওএসডি করা সেই লক্ষ্যকে দুর্বল করতে পারে।

২০২৫ সালের ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম পাঁচ ব্যাংক একীভূতকরণের অংশ হিসেবে এক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।

গত ২০২৫ সালের ১ ডিসেম্বর আর্থিক সংকট ও উচ্চ খেলাপি ঋণের কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংক গঠন করে বাংলাদেশ ব্যাংক।

সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের সুবিধা হলো ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে। ব্যাংকটির অর্ধেক পরিচালক স্বতন্ত্র হবেন।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান গণমাধ্যমে বলেন, ‘ওএসডি মানেই চাকরিচ্যুত নয়। ব্যাংকগুলোতে ফরেনসিক অডিট করা হচ্ছে, যাদের কারণে ব্যাংকগুলোর আজকের এই দুরবস্থা, তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের অবশ্যই চাকরিচ্যুত করা হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি বা চাকরিচ্যুত করা হবে না।’

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু