খুঁজুন

শক্তিশালী ইংল্যান্ডের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
শক্তিশালী ইংল্যান্ডের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দুর্দান্ত জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১০ বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ শনিবার রাতে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। শক্তির মাফকাঠিতে বাংলাদেশের চেয়ে অনেকটাই অগ্রগণ্য ইংল্যান্ড। পরিসংখ্যানে চোখ বুলালেই সেটি স্পষ্ট দেখা যায়।

তবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সামর্থ্যের সর্বস্ব উজাড় করে দেওয়াই জ্যোতিদের লক্ষ্য। মূলত, এই ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে হবে বাংলাদেশের আত্মবিশ্বাসের লড়াই।

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সব কটিতেই হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০১৮ সালে ইংলিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

পরিসংখ্যান যাই বলুক, তবে আশা ছাড়ছে না বাংলাদেশ। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এসে স্কটল্যান্ডকে হারানোর অনুপ্রেরণা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ পেসার জাহানারা আলম।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারবো। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে। আমরা প্রথম অপশনটাই বেছে নেবো।’

সেমিফাইনালে যাওয়ার পথে ইংল্যান্ড বড় বাধা উল্লেখ করে জাহানারা বলেন, ‘ইংল্যান্ডের সাথেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরও অনেক সহজ হয়। আসল কথা হচ্ছে, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর ইংল্যান্ড একেবারে সহজ প্রতিপক্ষ না। আমরা সবাই জানি, আগামীকাল কঠিন একটা লড়াই হবে। সেদিক থেকে আমরা অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করবো। যেভাবে সবাই মিলে অবদান রেখে প্রথম ম্যাচে জিতেছি। চেষ্টা করবো দ্বিতীয় ম্যাচেও সবাই মিলে এমন পারফরম্যান্স করে দেখাতে পারবো।’

বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, ‘ইংল্যান্ড তো অনেক ভালো দল। র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।

অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে। আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করবো।’

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক