লম্বা সময় পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

অনলাইন নিউজ ডেস্ক
০২ মার্চ ২০২৬ ৫:৩০ পিএম
লম্বা সময় পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

শীতের রেশ কেটে গরমের আভাস পেতেই বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ ছিলো। দুপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

ঢাকা ছাড়াও দেশের আরও ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...