খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ
হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তাকে গায়ে আগুন দিতে দেখা যায়।

স্যামুয়েল মেনা জুনিয়র নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নিজের বাম হাতে আগুন দিয়ে ওপরের দিকে তুলে ধরেন।

ওই ব্যক্তিকে চিৎকার করে শুনতে বলা যায়, তিনি একজন সাংবাদিক। তিনি বলছিলেন, আমরা ভুল তথ্য ছড়াই। আমি একজন সাংবাদিক।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং ওই এলাকা ঘিরে রাখে। এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত হননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ব্যক্তি সিবিএস-অধিভুক্ত সাংবাদিক। তিনি প্রতিষ্ঠানটিকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য দায়ী করছিলেন।

৭ অক্টোবরের বছরপূর্তি সামনে রেখে বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন। গত বছরের এ দিনে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবি করেন, যেখানে এক বছরে যুদ্ধ ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।

সূত্র: আনাদোলু ও নিউইয়র্ক পোস্ট।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড