ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
শেখ হাসিনার শাসনামলে ২০১৯ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সোমবার (৭ অক্টোবর) তার পঞ্চম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল।
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হলের দ্বিতীয় তলার একটি ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরের নিচে নামাচ্ছে।
এর আগে, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
শেখ হাসিনার শাসনামলে ২০১৯ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সোমবার (৭ অক্টোবর) তার পঞ্চম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল।
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হলের দ্বিতীয় তলার একটি ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরের নিচে নামাচ্ছে।
এর আগে, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…