বেলকুচিতে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১ জন
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ জন নিহত, ১ জন গুরুতর আহত হয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।
শুক্রবার (৫জুন) ভোর ৬ ঘটিকার সময় সায়দাবাদ এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে ঢাকা এক্সপ্রেস বাসের ধাক্কায় অটো ভ্যানের ৩ জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- মোতালেব হোসেন (৫৫) পিতাঃ বছির উদ্দিন, ফজিলা খাতুন (৪০), স্বামী মোতালেব হোসেন, হযরত আলী (৩৫) পিতাঃ সোনাউল্লাহ মুদি।
নিহতদের সকলের বাড়ি বেলকুচি উপজেলার আজুগরা হেজুলতা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সায়দাবাদ এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ডের কাছে ঢাকা এক্সপ্রেস বাসটি যাত্রী আনার জন্য এনায়েতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে আজুগড়া থেকে আসা অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই ফজিলা খাতুন মারা যায়।
আহত মোতালেব ও তার মেয়ে এবং অটো ভ্যানচালক হযরত আলীকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মোতালেব ও হযরত আলী মারা যান।
স্থানীয়রা আরো বলেন, সম্ভবত বাসটি হেল্পার চালাচ্ছিলেন। এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো বেপরোয়া ভাবে চলাচলের জন্য মাঝে মাঝেই এই ধরনের দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন মৃত দেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।





আপনার মতামত লিখুন