আ’লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৪ জুন) রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তি কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির বড় বড় নেতারা গোপন মিটিংয়ে বলে, জামায়াতকে সাইজ করার জন্য নাকি আওয়ামী লীগকে নামাতে হবে। তো, আপনারা এত বড় দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেন।
তিনি আরও বলেন, ইসি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি আবারও কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জবাব আমরা রাজপথে দেব।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের পেছনে বাজেট দিতে চায় না। সরকার চায় তরুণরা গাড়ির পেছনে ঘুরুক। যদি দক্ষ জনশক্তি তৈরি হয়ে যায়, তাহলে মিছিলে যাওয়ার লোক তো পাবে না। এই সরকার যদি তরুণদের চাকরির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে বর্জিত হয়েছিল, সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। কারণ আওয়ামী লীগ যে সিস্টেমে চলছিল, সেটা তরুণরা গ্রহণ করেনি। সুতরাং এই প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের ব্যবহার করতে হবে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
আ’লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৪ জুন) রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তি কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির বড় বড় নেতারা গোপন মিটিংয়ে বলে, জামায়াতকে সাইজ করার জন্য নাকি আওয়ামী লীগকে নামাতে হবে। তো, আপনারা এত বড় দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেন।
তিনি আরও বলেন, ইসি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি আবারও কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জবাব আমরা রাজপথে দেব।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের পেছনে বাজেট দিতে চায় না। সরকার চায় তরুণরা গাড়ির পেছনে ঘুরুক। যদি দক্ষ জনশক্তি তৈরি হয়ে যায়, তাহলে মিছিলে যাওয়ার লোক তো পাবে না। এই সরকার যদি তরুণদের চাকরির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে বর্জিত হয়েছিল, সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। কারণ আওয়ামী লীগ যে সিস্টেমে চলছিল, সেটা তরুণরা গ্রহণ করেনি। সুতরাং এই প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের ব্যবহার করতে হবে।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…