রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক
রাজারহাট উপজেলায় জমির সীমানার খুঁটি নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ঘটে যাওয়া এই সংঘর্ষে গুরুতর আহত শাহিন আলম(৪২) এর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। এদিকে মুমূর্ষু সন্তানের জীবন রক্ষার্থে কান্নায় ভেঙে পড়ে সবার কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তার অসহায় পিতা, খোকা মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফুলখা, মোজাহিদ পাড়া গ্রামের শাহিন আলম (৪২)
পিতা খোকা মিয়া সহ দুই প্রতিবেশীর মধ্যে জমিজমা ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ইং দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে সীমানার খুঁটি উপরানোকে (খুটি না থাকা) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা তীব্র লাঠিসোঁটা ও ইট পাটকেল সহ মারাত্মক সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শাহিন আলম(৪২) এর মাথায় ৪টি ও শরীরে ১টি মারাত্মক জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথা সহ সরিলে ৫টি জখমে ১৮টি সেলাই দিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে রোগীর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক ও সংকটাপন্ন। ছেলের এই অবস্থায় হাসপাতালের বারান্দায় বসে আহাজারি করছেন তার পরিবার, সেই সাথে ‘শাহিন আলম’ এর বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “জমির খুঁটি নিয়ে এই সামান্য বিরোধে ওরা আমার ছেলেকে এভাবে শেষ করে দেবে ভাবিনি। আমার ছেলেটার অবস্থা খুব খারাপ। ও যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে, সেজন্য আমি সবার কাছে হাত জোর করে দোয়া চাচ্ছি।”
এবিষয়ে রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা (এস আই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভুক্তভোগী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদীপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




আপনার মতামত লিখুন