খুঁজুন

২ বছর পর রোববার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
২ বছর পর রোববার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রতীক্ষিত ট্যুরিস্ট বা পর্যটন ভিসা (Tourist visa for Indians) চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী (রোববার, ২৮ জুন, ২০২৬) থেকে সাধারণ নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কয়েকটি প্রধান কেন্দ্র থেকে এই ভিসা সুবিধা পাওয়া যাবে।

কবে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু ?

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে রাজধানীর প্রগতি সারণির যমুনা ফিউচার পার্কে অবস্থিত এশিয়ার বৃহত্তম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (Indian Visa Application Center- IVAC) পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এই সুখবর জানান বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী (Indian High Commissioner Dinesh Trivedi)।

তিনি স্পষ্ট জানান, আগামী (রোববার, ২৮ জুন) থেকে বাংলাদেশিরা পুনরায় ট্যুরিস্ট ভিসার আবেদন (Indian tourist visa application form) জমা দিতে পারবেন। এর আগে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন এই নতুন হাইকমিশনার।

প্রাথমিকভাবে যেসব কেন্দ্র থেকে পাবেন ভারতের ভিসা (Indian visa application centers in Bangladesh):
হাইকমিশনার জানান, শুরুতে দেশের সব সেন্টারে এই সুবিধা না থাকলেও প্রাথমিকভাবে ৫টি প্রধান বিভাগীয় শহরের কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। কেন্দ্রগুলো হলো:

ঢাকা (Dhaka)- যমুনা ফিউচার পার্ক আইভ্যাক (IVAC Jamuna Future Park)
সিলেট (Sylhet)
চট্টগ্রাম (Chattogram)
রাজশাহী (Rajshahi)
খুলনা (Khulna)।

(উল্লেখ্য: সংবাদ সম্মেলনে হাইকমিশনার প্রারম্ভিক ৫টি কেন্দ্রের কথা উল্লেখ করলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও (Other Indian visa centers in Bangladesh) এই পর্যটন ভিসা আবেদন প্রক্রিয়া চালু করা হবে।)

মেডিকেল ভিসা ও জরুরি ভ্রমণ আপডেট (Indian medical visa update for Bangladeshis):
ট্যুরিস্ট ভিসার পাশাপাশি ভারতের চিকিৎসা বা মেডিকেল ভিসা (Indian medical visa process) নিয়েও কথা বলেন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তিনি জানান, বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে এবং আগামীতে এর পরিধি আরও বাড়ানো হবে। এছাড়া মানবিক বিবেচনায় অত্যন্ত জরুরি ও গুরুতর রোগীদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দ্রুত মেডিকেল ভিসার সুবিধা (Emergency Indian visa for medical treatment) অব্যাহত রাখবে ভারতীয় হাই কমিশন।

ভারতীয় ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র (Documents required for Indian visa application):
২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের ভিড় সামলাতে আইভ্যাক (IVAC) প্রস্তুতি নিচ্ছে। ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য সাধারণ নিয়ম অনুযায়ী যেসব কাগজপত্র লাগবে:

★১. সম্পূর্ণ পূরণকৃত অনলাইন ভিসা আবেদন ফর্ম (Online Indian visa application form)।
★২. কমপক্ষে ৬ মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট (Original Passport)।
★৩. সদ্য তোলা ৩ মাসের মধ্যে ২×২ ইঞ্চি ল্যাব প্রিন্ট ছবি।
★৪. বর্তমান ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল)।
★৫. ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট (Bank statement or dollar endorsement)।
★৬. পেশাগত প্রমাণপত্র (চাকরিজীবীদের জন্য NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি)।

একনজরে ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর আপডেট ও আবেদন কেন্দ্রসমূহ।

★ভিসা আপডেটের বিবরণ:
দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা আবেদন পুনরায় উন্মুক্ত করা হচ্ছে। ২৮ জুন, ২০২৬ (রোববার) থেকে প্রাথমিক ৫টি কেন্দ্র শুরুতে ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। ৫টি বিভাগীয় আইভ্যাক (IVAC) কেন্দ্র: ঢাকা (যমুনা ফিউচার পার্ক), চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা। পর্যায়ক্রমে অন্য কেন্দ্রেও চালু হবে।

★মেডিকেল ভিসা আপডেট:
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার মেডিকেল ভিসা পূর্বের ন্যায় সচল রয়েছে। মানবিক কারণে জরুরি রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভিসা প্রদান করা হবে। প্রক্রিয়া সার্বক্ষণিক চলমান।

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু