জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধ, ছোট ভাইয়ের স্ত্রীর ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা নিয়ে পূর্ব মামলার জের ধরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের স্ত্রীর ২ পা ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় চাকিরপশার ইউনিয়নে পীর মামুদ গ্রামের আব্দুল কুদ্দুস জীবিকা নির্বাহের জন্য ঢাকায় কাজ করেন। তার বড় ভাই ইউনুস আলী ও আবু বক্করের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একটি মামলাও আছে আদালতে।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পূর্ব মামলা থেকে জামিন নিয়ে উক্ত মামলার খরচের ২ লাখ টাকা আ. কুদ্দুসের কাছে দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানায় আ. কুদ্দুস। ৫ মে সকাল ১১টার সময় ইউনুস আলী, সোহেল মিয়া, পারভীন বেগম আবু বক্কর ও মেরি বেগম লাঠি-শোঠা, রড, ছোরা দিয়ে বাড়ির আঙ্গিনায় আব্দুল কুদ্দুসের উপর অতর্কিত হামলা চালায়।
আব্দুল কুদ্দুস আঘাতে অসুস্থ হলে ইউনূস আলীগং বাড়ির গেট ভেঙ্গে ৯৪ হাজার ৫ শত লুট করে নিয়ে যান। এ সময় আ. কুদ্দুসের স্ত্রী মল্লিকা বেগমকে বাড়ীতে পেয়ে তাে দুই পা ভেঙ্গে দেন।
মল্লিকা বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। রংপুরে চিকিৎসা নিয়েও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না আব্দুল কুদ্দুসের পরিবার। বিভিন্নভাবে হুমকি ধামকি পেয়ে তিনি রাজারহাট বাজারের শান্তিনগরে ভাড়া বাসায় আছেন।
আব্দুল কুদ্দুস জানান, ‘এক মাস ধরে স্ত্রীর চিকিৎসা করে বাড়ী যেতে পারছি না। রাজারহাটে ভাড়া বাড়ীতে থাকতেছি। দুই ছেলের পড়াশুনা হচ্ছে না। বড় ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে আমার প্রাণনাশের হুকমি দিতেছে।’
ইউনুস আলী বলেন, থানায় কথা হয়েছে, আপস করে নেওয়ার।




আপনার মতামত লিখুন