এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ১২:২১ এএম
এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে এনায়েতপুর থানার জালালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দরোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২১ সেপ্টেম্বর ২০২৪-এর ৩ নং মামলার আসামি দারোগ আলীকে
গ্রেফতার করে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, আ’লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরের দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...