খুঁজুন

ছাত্রদল নেতা ইব্রাহিমের উদ্যোগ

ঝড়বৃষ্টি উপেক্ষা করে মন্দির পাহারায় বাঙলা কলেজ ছাত্রদল

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
ঝড়বৃষ্টি উপেক্ষা করে মন্দির পাহারায় বাঙলা কলেজ ছাত্রদল

সারাদেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৪। হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিকট প্রিয় এই উৎসব ও বাংলাদেশের ভাবমূর্তি অবনমিত করতে বিভিন্ন যায়গায় ষড়যন্ত্রের ইঙ্গিতও পাওয়া গেছে। তাই এই পূজা উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে সারাদেশের ন্যায় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের প্রিন্সিপাল আবুল কাসেম হল শাখা সভাপতি এ কে এম ইব্রাহিম খলিলের নেতৃত্বে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই রাত জেগে মন্দির পাহাড়া দিচ্ছে বাঙলা কলেজ ছাত্রদল।

প্রতিবছর সনাতনধর্মীদের পূজা উৎসবকে কেন্দ্র করে কমবেশি ষড়যন্ত্র ও নোংরা রাজনীতি প্রায়শই ঘটে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের লোকেরাই তাদের মন্দির বা মূর্তি ভেঙে মুসলিমদের উপর দোষ চাপাতে চায়।

আবার কখনো দেখা যায়, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের দলীয় লোকজন মূর্তি ভেঙে বিরোধী দলীয়দের উপর দোষ চাপাতো। অর্থ্যাৎ গুটিকয়েক মানুষের স্বার্থ রক্ষার্থে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চলে নানামুখী ষড়যন্ত্র।

তাই এবারের পূজা উৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়মিত মন্দির পাহারা দিচ্ছে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশের মতো রাজধানীর বিভিন্ন মন্দিরে নিয়মিত পাহাড়া দিচ্ছে ছাত্রদল। বিশেষ করে সরকারি বাঙলা কলেজের আশেপাশের সকল মন্দির পর্যায়ক্রমে টিম গঠন করে পাহাড়া দিচ্ছে বাঙলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃষ্টিতে ভিজে মন্দির পাহারার কারণ জানতে চাইলে ছাত্রদল নেতা ইব্রাহিম জানান, ‘ছাত্রদলের প্রিয় অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাবার অধিকারও সবার। মূলত আমরা তারই ধারাবাহিকতায় বিভিন্ন গুজব ও ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পূজা উৎসব আনন্দময় ও নির্বিঘ্ন করতেই নিয়মিতভাবে এই পাহারা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কারণ আপনারা জানেন, বিভিন্ন যায়গায় অপকর্ম করছে কিছু কুচক্রী মহল। আর দোষ হচ্ছে অন্যদের। তারা আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তা প্রতিহত করতেই আমাদের নৈতিক দায়িত্ব পালন করছি।’

বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, ‘আমরা সবসময় সম্প্রতির বাংলাদেশ চাই। কিন্তু কিছু দুষ্টুচক্র আমাদের এই সম্প্রতিকে নষ্ট করতে তাদের নির্লজ্জ ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই এসব মুখোশধারী বদমাশদের অপতৎপরতা রুখে দিতেই আমরা নিয়মিত বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছি।’

আজকের মন্দির পাহারা কার্যক্রমে পাইকপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পাহারায় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ প্রিন্সিপাল আবুল কাসেম হল শাখা সভাপতি এ কে এম ইব্রাহিম খলিল, সহ-সভাপতি রবিউল ইসলাম, দেওয়ান বাপ্পি, মোঃ মাসুম হোসেন, মোঃ হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক জোবায়ের আল মাহমুদ, রাজন রাজ, সদস্য আজিম হোসেন জীবন, মো: সেহাগ সহ অনেকে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক